শিল্প সচিবের সঙ্গে বিএসইসি কর্মকর্তাদের মতবিনিময় সভা

আরটিভি নিউজ  

বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১১:৫৮ পিএম


শিল্প সচিবের সঙ্গে বিএসইসি কর্মকর্তাদের মতবিনিময় সভা
ছবি: সংগৃহীত

শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) কর্মকর্তাদের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেলে ঢাকার বিএসইসি ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় শিল্প সচিব বিএসইসি’র আওতাধীন শিল্প প্রতিষ্ঠানগুলোর বর্তমান কার্যক্রম, উৎপাদন ও ব্যবসায়িক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে দ্রুত লাভজনক ধারায় ফিরিয়ে আনতে বাস্তবসম্মত প্রস্তাবনা প্রণয়ন এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশনা দেন।

বক্তব্যে শিল্প সচিব বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিএসইসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। করপোরেশনের সক্ষমতা বৃদ্ধি, শিল্পায়নের গতি ত্বরান্বিত করা এবং সরকারের উন্নয়ন ভিশন বাস্তবায়নে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দলগতভাবে কাজ করার জন্য তিনি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান মুঃ আনোয়ারুল আলম শিল্প সচিবকে স্বাগত জানিয়ে করপোরেশনের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে শিল্প মন্ত্রণালয়ের নীতিগত দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সচিবের নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে করপোরেশনের সার্বিক সক্ষমতা বৃদ্ধি এবং অলাভজনক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় সভাপতিত্ব করেন বিএসইসি’র চেয়ারম্যান মুঃ আনোয়ারুল আলম (অতিরিক্ত সচিব)। এতে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাষ্ট্রায়ত্ত কর্পোরেশন) এম. এ. কামাল বিল্লাহ, অতিরিক্ত সচিব (জাহাজ পুনঃপ্রক্রিয়া, বিরা, বেখা ও বিআইএম) মো. ফিরোজ উদ্দিন, বিএসইসি’র পরিচালক (অর্থ) ও যুগ্মসচিব মো. ওসমান গনি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও পিআইএল-এর পর্ষদ সদস্য গোলাম মোহাম্মদ ভূঁইয়া, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও যুগ্মসচিব মো. মনজুরুল হাফিজ (বিপিএএ), পরিচালক (বাণিজ্যিক) ও যুগ্মসচিব বিশ্বাস রাসেল হোসেন, পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) ড. মো. বেলাল হোসেন, বিভাগীয় প্রধান এবং নবম গ্রেড ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিএসইসি’র অধীন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকেরা ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে সভায় যুক্ত হন।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission